1
2
| প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোঃ দীন ইসলাম ব্যুরো চীফ ময়মনসিংহঃ
আজ শনিবার ১৫-৩-২০২৫ ইং তারিখে ময়মনসিংহ শহরের ইতিকথা কমিউনিটি সেন্টারে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কল্যাণ সমিতি উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলটি আয়োজনে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ময়মনসিংহ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণের সভাপতি আহসান উদ্দিন সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান কবির
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল আবেদীন সেলিম তালুকদার সভাপতি কেন্দ্রীয় কমিটি
মুজিবুর রহমান বিপ্লব সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি
অধ্যাপক একেএম শফিকুল ইসলাম শফিক আহবায়ক বিএনপি অ্যাডভোকেট নুরুল হক সাবেক সভাপতি ময়মনসিংহ আইনজীবী সমিতি
উপ মহাবস্থাপক মোজাম্মেল হোসেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ
সাখাওয়াত হোসেন এজিএম এরিয়া প্রধান জনতা ব্যাংক পিএলসি নেত্রকোনা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা কর্মকর্তা ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির সদস্য বৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর