1
2
| প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ জন মোটরসাইকেল চোর আটক।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসির উদ্দিন রাজশাহী ক্রাইম রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে পবা হাইওয়ে থানা পুলিশ।
আটককৃতরা হলো- পুঠিয়ার উপজেলার গণ্ডগোহালী গ্রামের আবু বক্করের ছেলে সালমান হোসেন সোহান (২৫) ও চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের রেজাউলের ছেলে নাঈম হোসেন (১৯)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাওপাড়া ঢালান বাজার এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক শুক্রবার দুপুরে জানান, রাজশাহী হতে নাটোরগামী একটি মোটর সাইকেলটিকে সন্দেহ হলে থামার সংকেত দিলে তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। আমাদের চেকপোষ্টের পাশেই আরেকটি ডিবি পুলিশের চেকপোস্ট বসানো ছিল আমরা দ্রুত তাদের খবর পাঠাই। পরে ডিবি পুলিশের তাদের গতিরোধ করার চেষ্টা করলে অপরাধীরা এক অফিসারের পায়ের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দিয়ে পালানোর চেষ্টা করলে আমরা তাদের মোটরসাইকেল সহ আটক করি। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চোর চক্রের সদস্য।
তিনি আরও বলেন, সালমান হোসেন সোহানের বিরুদ্ধে পাঁচটি চুরি মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর