1
2
| প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মীদের মাঝে (১৪ মার্চ) শুক্রবার সকাল ৯ টায় লাউজানী আল হেলাল ট্রাস্ট কমপ্লেক্সে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা ও ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।এ ছাড়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, ফখরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, আবিদুর রহমান সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর