1
2
| প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্নিমা উৎসব উদযাপন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উৎসব উদযাপন হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে জেলা সহ উপজেলা গুলোতে মন্দির ও সনাতনী পাড়া গুলোতে অনুষ্ঠিত পূজা, হোম যজ্ঞ, মন্দিরে মন্দিরে আবির মোম আগরবাতি প্রদীপ এবং প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি উদযাপন করেন সনাতনীরা।
দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবির রাঙিয়ে দোলায় চড়িয়ে কীর্তনে বের হন। এ সময় তারা আবির খেলার আনন্দে মেতে ওঠেন।
এদিকে সকাল থেকে বিকাল পর্যন্ত এ উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির রাঙ্গিয়ে এ উৎসব উদযাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর