1
2
| প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোহাম্মদ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ বিভাগঃ
আজ ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম। সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তাগাছা থানার এএসআই (নিঃ) রোস্তম আলীর পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
পুলিশ সদস্যদের বেতন, রেশন, ছুটি, টিএ বিল, মেসের খাবারসহ বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয় এবং পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর