1
2
| প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কিস্তির টাকা দিতে না পেরে এক রিকশাচালক আত্মহতা করেন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি এনজিও থেকে এই রিক্সার দেবর কিস্তি নিয়ে ছিল ওই কিস্তি নেওয়া ঋণের চাপে বিয়ের দুই মাসের মাথায় মোঃ বরকত হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
গতকাল শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
বরকত হোসেন ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছোট ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন। দুই মাস আগে বাঁশখালী উপজেলার এক তরুণীকে সামাজিকভাবে বিয়ে করেন তিনি। বরকত বিয়ের সময় উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণের কিস্তি পরিশোধে অসুবিধায় পড়েন তিনি। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
এ বিষয়ে উদ্দীপন কর্ণফুলী শাখার ম্যানেজার নুরুল আমিন বলেন, আমি কর্ণফুলীতে নতুন যোগদান করেছি। এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি বা শুনিনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় বরকতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর