1
2
| প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহঃ
আজ ১০ মার্চ ২০২৫
(সোমবার) ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ।
পুলিশ সুপার জেলা পুলিশের প্রত্যেক সদস্যের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর