1
2
| প্রকাশের তারিখঃ ০৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গৃহবধূর গোসলের সময় পোশাক পরিবর্তন এর দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
গৃহবধূর পোশাক পরিবর্তন এর ছবি ও ভিডিও ধারণ করে প্রতারণার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, গতকাল রাতে খুলনা ফুলতলা থানার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার হওয়ারা হলেন নাজমুল শেখ ( ২২) ও আশরাফ আলী (২৫) তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে,
পুলিশ জানায়, নাজমুল শেখ বিভিন্ন সময় ভুক্তভোগী গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন, গৃহবধূ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল গোপনে তার গোসলের পর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করেন,
ওই ছবি ও ভিডিও গৃহবধূকে দেখিয়ে প্রস্তাবে রাজি হওয়ার কথা বলেন নাজমুল, প্রস্তাবে রাজি না হলে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেন তিনি এই অভিযোগ পাওয়ার পর নাজমুল ও তার সহযোগী আশরাফকে আটক করে পুলিশ, এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, কাল সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর