1
2
| প্রকাশের তারিখঃ ০৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সরকারি আশ্রয়ণ প্রকল্পে জবরদস্তি ও চাঁদাবাজি, পঞ্চাশ হাজার টাকাচাঁদা দাবি করেন সন্ত্রাসীরা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ব্রিজের মোড় আবাসনে সরকারের পক্ষ থেকে গৃহহীন মানুষের জন্য ঘরের ব্যবস্থা করা হলেও, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অসহায় পরিবারগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে।
গতকাল রাতে চরম অমানবিক ঘটনা ঘটে—একজন হিন্দু ভদ্রমহিলার ঘরে ঢুকে তাকে জিম্মি করা হয় এবং টাকা না দিতে পারায় ঘরের দরজায় তালা মেরে দেওয়া হয়!
বিপদে পড়া পরিবারটি আবাসনের সভাপতি মো. সেলিমের কাছে বিচার চাইলে তিনি বিষয়টি কোতোয়ালী থানার ওসি মো. সফিকুল ইসলাম খান কে জানান। সঙ্গে সঙ্গে পুলিশ টিম এসে তদন্ত করে এবং প্রশাসনের উপস্থিতিতে তালা ভেঙে পরিবারটিকে ঘর বুঝিয়ে দেয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্কে আছে। তারা বলছে—“আমরা গরিব মানুষ, টাকা দেবো কোথায় থেকে ওরা যদি আবার আসে, আমাদের যদি কিছু করে
প্রশ্ন হলো, সরকারি ঘর পেয়েও কেন আতঙ্কে থাকতে হবে নিরীহ মানুষদের কারা এদের পেছনে আছে প্রশাসনের কাছে কঠিন শাস্তি চাইলেন বাস্তহারা
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান অসহায়দের পাশে থাকুন!
#অসহায়দেরঅধিকার #সরকারিঘর #চাঁদাবাজমুক্তবাংলাদেশ #বিচারহোক
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর