1
2
| প্রকাশের তারিখঃ ০৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটুয়াখালী ভার্সিটির,গাছ কাটার দায়ে মেম্বর বাদল ও রায়হান নামে আটক ২।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মোঃ বাদল ও পবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান নামের ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
দুমকি থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০ তল ভবনের পাশে জলিশা মৌজায় অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার আংগারিয়ার ইউপি সদস্য সৈয়দ বাদল ও জলিসা গ্রামের লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ জনকে আটক। খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ. মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০২/৩মার্চ ২০২৫)।
বিভিন্ন সূত্র জানায় আবু রায়হান পবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ান পদে চাকুরি ছিলো নাম মাত্র। বিগত সরকার দলীয় লোক হওয়ায় কর্মস্থলে না থেকে উপজেলা পরিষদ, তহশিল অফিস , উপজেলা ভূমি অফিসেই বেশীরভাগ সময় দালালী করতে দেখা যেতো।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদ্বয়কে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কোর্টে সোপর্দ করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর