1
2
| প্রকাশের তারিখঃ ০২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কসাই জুয়েলের মরদেহ রূপসা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি জুয়েল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, রোববার সকাল সোয়া ৯ টার দিকে রুপসা উপজেলা সেনের বাজার এলাকার নদীর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, কসাই জুয়েল উপজেলার সিংহের চর আইচগাতি এলাকার জৈনক জহর শেখের ছেলে,
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন , রুপসা উপজেলার সেনের বাজার এলাকার মাংস বিক্রির টাকা কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ৩ কসাইয়ের মধ্য সংঘর্ষ হয়, সংঘর্ষের এক পর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে,এ ঘটনার পরপর স্থানীয়রা কসাই জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে সে নদীতে ঝাঁপ দেয়, পরবর্তীতে তার আর কোন সন্ধান পাওয়া যায় না, রোববার সকাল ৯ টার দিকে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কসাই জুয়েল শেখের মরদেহ উদ্ধার করা হয়,
উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় খুলনার সদর এলাকার মাংস ব্যবসায়ী আরিফ রুপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলের মাংসের দোকানে টাকা আনতে যায়, সেখানে গেলে মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের সাথে আরিফের কথা কাটাকাটি এবং দস্তা দস্তি হয় একপর্যায়ে তারা দু ভাই আরিফকে ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করে, প্রথমে তাকে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর