1
2
| প্রকাশের তারিখঃ ০২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাবেক ডি জি এফ আইর প্রধানের বাসা থেকে ট্রাংক ভর্তি টাকা উদ্ধার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের
(ডিজিএফ আই) সাবেক মহা পরিচালক সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক) গত ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করা হয়, রবিবার ( ২ মার্চ) দুদকের প্রধান কার্যালয় সংস্থাটির মহাপরিচালক মোঃ আক্তার হোসেন এসব তথ্য দিয়েছেন,
তিনি বলেন, তার (সাইফুল আলম) বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে,
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে তার বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে,
গত বছরের ১১সেপ্টেম্বর মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী, দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ল্যাফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছিল,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর