1
2
| প্রকাশের তারিখঃ ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের মিছিল।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় পবিত্র মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার ও দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে রাখার দাবিতে ১মার্চ (শনিবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঝিকরগাছার কপোতাক্ষ ব্রিজ থেকে উপজেলামোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্যের পর সমাপ্ত হয়।এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম খান সকলের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব। রমজানের পবিত্রতা রক্ষা করতে প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকার আহ্বান জানান ব্যাবসায়ীদের উদ্দেশ্য আরওবলেন,আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাবস্থা করবেন, সবাই দিনে দোকান বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিবেন। আমরা সবাই যদি এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি। এই সময় ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আকবর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা পৌর আমির আব্দুল হামিদ, কর্মপরিষদ সদস্য , মিডিয়া ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবিদুর রহমান, মাওলানা ইমদাদুল হক,মাগুরা ইউনিয়ন আমির মাওলানা আনোয়ার হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন আমির মাওলানা সাইফুল ইসলাম, নাভারন ইউনিয়ন আমির মাস্টার আসাদুজ্জামান, নির্বাসখোলা ইউনিয়ন আমির মাওলানা মনিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর