1
2
| প্রকাশের তারিখঃ ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ কেতোয়ালী থানা এলাকা হতে সুইচ গিয়ার চাকু সহ ০১ (এক) ছিনতাইকারী'কে গ্রেফতার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইব্রাহিম খলিল রিপোর্ট ময়মনসিংহঃ
১। র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সদর কেম্পানীর একটি আভিযানিক দল গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ আনুমানিক রাত অনুমান ২৩.২০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ (এক) টি সুইচ গিয়ার চাকু‘সহ ছিনতাইকারী মোঃ মোবারক (১৮), পিতা- মোঃ সুমন, বর্তমান সাং-আকুয়া ব্যাপারী বাড়ি মসজিদ, থানা-কোতোয়ালী, স্থায়ী সাং- চকনাপাড়া, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ'কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
৩। এই ঘটনায় ময়মনসিংহ জেলার কেতোয়ালী থানায় আলামত সহ আসামী হস্তান্তর করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর