1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আজ সৌদি আরবে প্রথম তারাবি, বাংলাদেশে শুরু কাল।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। আগামীকাল শনিবার (১মার্চ) দেশগুলোতে প্রথম রোজা পালন করা হবে। অন্যদিকে, বাংলাদেশে রমজানের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে শনিবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে এবং রবিবার (২মার্চ) প্রথম রোজা পালন করা হবে।
মুসলিমদের জন্য রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের বিশেষ মাস। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে রোজা রাখেন, কুরআন তেলাওয়াত করেন এবং অধিক পরিমাণে ইবাদত-বন্দেগিতে সময় কাটান।
সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত বাংলাদেশের একদিন আগে রমজান শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আলহামদুলিল্লাহ, আবারও আমাদের মাঝে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান ফিরে এসেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এ মাসের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর