1
2
| প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
স্বামীকে আটকে কলেজ ছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধিঃ
ভুক্তভোগী নারী নাজমুলদের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। ১৮ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তার নাজমুল ও তার বন্ধুরা মিলে স্বামীকে আটকে নির্যাতনের ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি ভুক্তভোগীকে 'দলবেঁধে ধর্ষণ' করে। দিয়ে
ওই নারী (২০) নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী অপর একটি পোশাক কারখানার কর্মী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ১৮ ফেব্রুয়ারি রাতে জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে কল করা হয়। পুলিশ তাদের অভিযোগ পাওয়ার পরও মামলা নেয়নি। এমনকি তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি।
ঘটনার আট দিন পর মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি নথিভুক্ত করা হয়। পরদিন দুপুরে পুলিশি হেফাজতে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
এ মামলায় আসামি নাজমুলের অপর বন্ধুরা এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। সরকারি মহিলা
বিকালে দোষীদের গ্রেপ্তার এবং ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় 'পুলিশের অসহযোগিতার' অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনটির জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেন।
নারায়ণগঞ্জে স্বামীকে আটকে রেখে কলেজছাত্রী স্ত্রীকে 'দলবেঁধে ধর্ষণের' মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলেন- ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) এবং তার বন্ধু একই এলাকার মো. রনি (২৫)।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর