1
2
| প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ফুলতলা জামিরা বাজার দুর্বৃত্তের গুলিতে যুবক আহত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনার ফুলতলা উপজেলার দুর্বৃত্তের গুলিতে জুয়েল মোল্লা ওরফে সোলায়মান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন, বৃহস্পতিবার রাত ৮ দিকে ফুলতলা জামিরা বাজার মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে, আহত সোলায়মানকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে
ঘটনাটি ঘটার পর পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, আহত যুবক জামিরা পূর্বপাড়া এলাকার জনৈক শাহজাহান মোল্লার ছেলে,
গুলির বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে সোলায়মান জামিরা বাজারে আসে, কাজ শেষে সে রাত ৮ টার দিকে বাড়ির উদ্দেশ্য বাজার থেকে রওনা হন, পথিমধ্যে জামিরা বাজার এবং কলেজ সংলগ্ন মধ্যপাড়া পৌঁছালে পূর্ব থেকে অবস্থানরত থাকা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্য সর্ট গান দিয়ে গুলি করে, এর মধ্য একটি গুলি তার কোমরে বৃদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়ে সোলায়মান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, তার অবস্থা এখন শঙ্কা মুক্ত, এ ঘটনার পরপর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আসামিদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হচ্ছে, আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানার হত্যা সহ একাধিক মামলা হয়েছে বলে ওসি জানান,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর