1
2
| প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে ভোমরা জামায়াতে মিছিল।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ
ভোমরায় পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে,রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নের উদ্যোগে বুধবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
এসময় বক্তারা বলেন, সামনে আসছে মাহে রমজান, এই রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের দাইত্ব। আমরা যদি রমজানে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখি, পানাহার না করি তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে। যেহেতু বছর পর পর আমাদের মাঝে রমজান মাস আসে।
ব্যবসায়ীদের উদ্দেশ্য বক্তারা বলেন,আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করবেন, সবাই দিনে দোকান বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিবেন। আপনাদের আশেপাশে কোন দোকান খোলা থাকলে আপনারা বাজারের সবাই মিলে দোকান বন্ধ করে দিবেন। আমরা সবাই যদি এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি। তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর