1
2
| প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ধান মাড়াই এর থ্রেসার মেশিনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসার ছাত্রীর।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধিঃ
পুঠিয়ায় ধান মাড়াই এর থ্রেসার মেশিনের ধাক্কায় সাথী খাতুন (১৩) নামের এক মাদ্রাসার ছাত্রী মারা গেছে।
নিহত মাদ্রাসার ছাত্রী সাথী উপজেলার সদর ইউনিয়নের মধ্যকান্দ্রা গ্রামের আব্দুস সালামের মেয়ে।
মঙ্গলবার দুপুর ১টা দিকে তারাপুর-ভাড়োরা সড়কের কান্দ্রা পাতিল মজিবরের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সাথী তার বাড়ি থেকে ভ্যান যোগে বোনে বাড়ি যাওয়ার সময় তারাপুর-ভাড়োরা সড়কের কান্দ্রা পাতিল মজিবরের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পিছন দিক থেকে একটি ধান মাড়াই এর থ্রোসার মেশিন ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে থ্রেসার মেশিনের নিচে পড়ে গুরুতর জখম হয়। এসময় গুরুতর অবস্থায় এলাকাবাসীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার সাথীকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে সে মরা যায়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর