1
2
| প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসিরউদ্দিন রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। চূড়ান্ত খেলায় বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপ ৩০ রানে কুমারপাড়া রাইডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপ ২০ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে কুমারপাড়া রাইডার্স ১৯.২ ওভারে ১৬৩ রান করে অলআউট হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন শামীম পাটোয়ারী, যিনি ৮৮ রান করেন। ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পান সাব্বির হোসেন, আর সর্বোচ্চ উইকেট শিকারী হন নেহাদুজ্জামান নেহাদ। বিজয়ী দলকে ৩ লক্ষ টাকা ও রানার-আপ দলকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রেখেছেন। ভবিষ্যতে রাজশাহীতে মেয়র কাপ, শহীদ প্রেসিডেন্ট জিয়া কাপ পুনরায় চালু করা হবে এবং আরাফাত রহমান কোকোর নামে একটি ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণ করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার আখতার হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাইফুল ইসলাম হিরোক, সড়ক পরিবহন গ্রুপ রাজশাহীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল ও কুমারপাড়া রাইডার্সের ওনার হাসিবুর রহমান টিংকু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাকিনা খাতুন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী, টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনা সদস্য হাসিবুল আলম শাওনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দলের ম্যানেজার, কোচ ও খেলোয়াড়রা।
উল্লেখ্য, ১০ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর