1
2
| প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ছিনতাইয়ের অভিযোগে দুজনকে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখলো জনতা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর উত্তরায় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন, পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে,
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, উত্তরার বি এন এস সেন্টারের সামনে ফুট ওভার ব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল,
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের বেঁধে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এতে দেখা যায় স্থানীয় লোকজনদের কেউ কেউ তাদের মারধর করেন,
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের নিবৃত করতে দেখা গেছে, কেউ কেউ এ,দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেছিলেন,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর