1
2
| প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মোঃ নাহিদ ইসলাম, তিনি বলেছেন গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি, নাহিদ ইসলাম আর ও বলেন গণ- অভ্যুত্থানের অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম, এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন, সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন, নাহিদ ইসলাম বলেন ছয় মাস তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরে ও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন ৬ মাস খুবই কম সময় তার পর ও তিনি চেষ্টা করেছেন বলে জানান, বলেন তার কাজের মূল্যায়ন জনগণ করবে, নাহিদ ইসলাম,সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে, মঙ্গলবার দুপুরে অন্তবর্তী সরকারের উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করেছেন মোঃ নাহিদ ইসলাম ,, প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে, তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে, এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, সে কারণে তিনি উপদেষ্টার পর থেকে পদ ত্যাগ করবেন বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর