1
2
| প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাবা-ছেলে গ্রেপ্তার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আনোয়ার হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় বাবা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে শামীম প্রামানিক (৪২) ও তার ছেলে তারেক প্রামানিক (২১)।
মামলা সূত্রে জানা য়ায়, বিগত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে বে-আইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এ মামলায় শামীম প্রামানিক ও তার ছেলে তারেক প্রামানিককে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক আনিছুর রহমান জানায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর