1
2
| প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে পিকআপ ভর্তি বিদেশি মদসহ আটক ১।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
স্টাফ রিপোর্টার: মোঃ সেলিম সাজ্জাদ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ এলাকায় র্যাব-১৪ এর অভিযানে পিকআপ ভর্তি প্রায় ২১ লক্ষ টাকার বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত এক মাসে র্যাব-১৪ ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
র্যাব-১৪ এর সাম্প্রতিক সাফল্যসমূহ
২১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার:
গত জানুয়ারিতে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় চেকপোস্ট পরিচালনা করে র্যাব-১৪ দুই মাদক ব্যবসায়ীকে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে, যার বাজারমূল্য প্রায় ৩,১৮,০০০ টাকা।
৯৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার:
ফেব্রুয়ারির শুরুতে রহমতপুর বাইপাস মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে র্যাব-১৪ দুই মাদক ব্যবসায়ীকে ৯৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে, যার বাজারমূল্য প্রায় ১,৯৬,০০০ টাকা।
র্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর