1
2
| প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জমকালো আয়োজনে- নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম,নীলফামারীঃ
নীলফামারীর জেলার সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি’ এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও লটারি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ই ফেব্রুয়ারী সকালে নীল্যান্ড থিম পার্কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সপ্না আক্তার স্বর্নালী শাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী।
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১০ম প্রতিষ্টাবার্ষিকীর আয়োজন কমিটির আহবায়ক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন, মোঃ মোহসিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত),নীলফামারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি, মোঃ সৈয়দ আলী, চেয়ারম্যান মুক্তা হিমাগার বড়ঘাট নীলফামারী, মোঃ সহিদুল ইসলাম, অধ্যক্ষ চাঁদেরহাট ডিগ্রী কলেজ, মোঃ আরেফ রব্বানী, মনিরুজ্জামান মনি, রেদোয়ানুল হক বাবু, চেয়ারম্যান নীল্যান্ড থিম পার্ক। এসময় সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভার
শুরুতে কেক কেটে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন তৈয়ুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর