1
2
| প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে ওয়ালের চাপায় লক্ষ্মী রানী বসাক নামে এক বৃদ্ধ মহিলা নিহত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোঃ দীন ইসলাম,
ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ী রোডে নির্মানাধীন ভবনের পাইলিং করার সময় দেয়াল ধসে লক্ষ্মী রানী দাস (৭৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নগরীর দুর্গাবাড়ি রোডের বাসিন্দা মৃত বাদল বসাকের স্ত্রী লক্ষী রানী দাস শুক্রবার দুপুর ১২ টার দিকে মন্দিরে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। তার বাসার পাশেই একটি বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ চলছিল। ওই নির্মাণাধীন ভবনের ইট বালুর চাপে পুরাতন একটি দেয়াল ধসে পড়ে। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার স্থলে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনদের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর নিয়ে জানা যায় উক্ত ডেভলপার কোম্পানির ব্যাকডেটেড প্লান পাস করা হয়েছে। স্থানীয়রা জানায় এখনে পাইলিং এর কাজ চলমান রয়েছে জায়গার মালিক দুর্গা বসাক কোন ধরণের আইন না মেনেই এ পাইলিং এর কাজ চলমান রেখেছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। এখনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর