1
2
| প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম, নীলফামারীঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জেলা জামায়াতের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। একই সঙ্গে অধ্যাপক গোলাম আযমসহ সকল ভাষা সৈনিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।”
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর