1
2
| প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নাটোরে ডিবির অভিযানে ১৭৫ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জেলা প্রতিনিধি নাটোরঃ
নাটোর জেলা পুলিশ সূত্রে জানা যায়,নাটোরের পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গতকাল ১৯ ফেব্রুয়ারী (বুধবার) রাত ৮.২৫ ঘটিকার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চলা কালে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি আদর্শ গ্রামস্থ এলাকায় মোঃ হাবিবুর রহমান,এর বসত বাড়ির সামনে ইট বিছানো রাস্তার উপর হতে মোঃ উজ্জল হোসেন (৩৪) ও মোঃ মাসুদ রানা (৩৩) নামের দুইজনকে অবৈধ মাদকদ্রব্য ১৭৫পিস ইয়াবা সহ আটক করে নাটোর ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক ও মকবুল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর