1
2
| প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দক্ষিণ জনপদের উপকূলীয় জনগোষ্ঠীর প্রাণের মানুষ নন্দিত চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
সাতক্ষীরা উপজেলাগুলোর পৌরসভার সংখ্যা অনেকগুলো উল্লেখযোগ্য
হাতে গোনা কিছু পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ।
সরেজমিন পরিদর্শনপূর্বক জানা যায়, খুলনার সাতক্ষীরা জেলার শ্যামনগরের উপকূলীয় নয় নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদালাপি হাজি নজরুল ইসলাম।
তার সততা মেধা ও অক্লান্ত পরিশ্রমে উন্মুক্ত পরিষদ একটা শৃঙ্খলার, সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ হয়েছে।চারিপাশে ওয়াল বিশিষ্ট পাকাপ প্রাচীর, ছাদে ফুলের বাগান,পুকুর কাটানো ঘাট নির্মাণ।
বিভিন্ন ওয়ার্ডের নানান শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, একজন মানুষ সকলের নিকট প্রিয় হতে পারে না কিন্তু এই মানুষটি সবার সঙ্গেই যেন সদালাপি,তার কাছে যেন কোন দল নেই,মুসলমান একে অপরের ভাই, ভ্রাতৃত্বের এই বন্ধন তাকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে।
স্থানীয়রা জানান,উপকূলীয় অঞ্চল দুর্যোগ প্রবণ এলাকা প্রায়ই প্লাবিত হয়। বিগত দিনে আইলা আমফান সিডর নার্গিস সহ নানান দুর্যোগে ক্ষতবিক্ষত। প্রায় দুর্যোগে দুঃসময়ে দেখা গেছে, চেয়ারম্যান মহোদয় সমন্বিত ইউপি সদস্য টিম,প্রত্যেকটি ওয়ার্ডে সাইক্লোন সেন্টারগুলোতে শুকনো খাবার পানির ব্যবস্থা করা সহ দুর্যোগ নিয়ন্ত্রণে না আসা অবধি সঙ্গ দিয়েছেন সাধারণ জনতার।বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন দূরদর্শিতা সব মিলিয়ে তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে।
শ্যামনগরের অন্যতম নন্দিত জননেতা হাজী নজরুল ইসলাম চেয়ারম্যান
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ।
তার তত্ত্বাবধানে ইউনিয়ন নতুন রূপ ফিরে পেয়েছে।বাস্তবায়ন করেছেন,বিভিন্ন বেসরকারি সংস্থার নানাবিধ কর্মকান্ড।
উল্লেখযোগ্য,পানির ফিল্টার পানির ট্যাংক, লবণাক্ত অঞ্চলে মিষ্টি পানি খাবার পানির চরম অভাব।মসজিদ মাদ্রাসা এতিমখানা হতদরিদ্র নিম্নবিত্ত সর্বোপরি, জনসাধারণের চলাচলের পথ সহ ইউনিয়নবাসী পরিষদ থেকে যেন উপর্যুপরি সেবা নিতে পারে সে ব্যবস্থা করেছেন।
প্রায় ১০ কিলোমিটার ব্যাপী রাস্তার দুই পাশ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছেন। নিজ দায়িত্বে নিয়মিত তদারকি করে চলেছেন।প্রতি তিন কিলোমিটার অন্তর একজন ভলেন্টিয়ার দেখভালের জন্য নিয়োগ দেয়া হয়েছে। সফল মানুষ হিসেবে হয়তো নিজেকে প্রমাণ করতে পেরেছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর