1
2
| প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মোহনপুর থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মৃত্যু।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদন
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ রাজশাহী
মোহনপুরে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ ত্যু র কোলে ঢলে পড়েছেন মোঃ আকবর আলী (৪৯)। তিনি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে মোহনপুর থানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এএসআই আকবর আলি চাপাইনবাবগঞ্জ জেলা সদর ঘোড়াপাখিয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি মোহনপুর থানায় কর্মরত ছিলেন।
মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,আকবর আলি গত রাতে ডিউটি অফিসার ছিলেন। বাদ জুম্মা জরুরি দ্বায়িত্ব পালন করছিলেন এএসআই আকবর আলি। হঠাৎ করে তিনি অসুস্থবোধ করলে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন।
থানায় কর্মরত অনেক পুলিশ কর্মকর্তা জানান, কিছুদিন যাবত তিনি অসুস্থতাবোধ করছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগ জনিত কারণে মৃ ত্যু বরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর