1
2
| প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কোন রাজনৈতিক বিভাজন নয় যার প্রয়োজন তাকেই টিসিবির কার্ড দেওয়া হবে।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে, ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করব না, তারা যা করেছে সেটা করলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো না, তিনি বলেন, যার প্রয়োজন আছে শুধু তাকে টিসিবির কার্ডের আওতায় আনা হবে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন, টিসিবির কার্ড অ্যন্ক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করব, আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই, আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে, আমরা কার্ড সংশোধন করব একই সঙ্গে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করব দুটো কাজে দ্রুত করতে চাই, কার্ড দেওয়ার ক্ষেত্রে কোন রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন, বাণিজ্য উপদেষ্টা, তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরীর চেষ্টা করবেন না, যার প্রয়োজন তাকে কার্ডের আওতায় আনুন, শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে যোগ্য এবং এর দায় পরিপূর্ণ ভাবে তার, খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) চেয়ারম্যান বিগেডিয়ার জেনারেল মোঃ ফয়সল আজাদ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর