1
2
| প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গোদাগাড়ী উপজেলায় দুই মাদক ব্যবসায়ী আটক।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য ২০০ গ্রাম পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গতকাল দুপুর ১২.৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডাইংপাড়া মোড়ের হেলিপ্যাড মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে ১।মোঃ মেহেদী হাসান শাহীন (৪৫), পিতা-মৃত-সোহরাব আলী, মাতা-মৃত-নূরশেদা বেগম, সাং-রামনগর ২। মোঃ সাখাওয়াত হোসেন অসীম (২৮), পিতা-মৃত মুনকের আলী, মাতা-মৃত-সামনুর বেগম, সাং-শ্রীমন্তপুর নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বাড়ি গোদাগাড়ী পৌরসভা এলাকায়।
অভিযানের সময় তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের কর্মকর্তা জানান, অভিযুক্তরা সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর