1
2
| প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাতভর অভিযানে মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
*অপারেশন ''ডেভিল হান্ট''- রাতভর অভিযানে মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন
“ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সোমবার রাত ১টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা,
নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে সর্বমোট ৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), মোঃ ডালিম (৫২), মোঃ শফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়।
অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সফল অভিযানে গুরুত্বপূর্ণ
বক্তব্য প্রদান করেন।
লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্মুদ
অপারেশন কর্মকর্তা কোস্ট গার্ড পশ্চিম জোন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর