1
2
| প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মব করলে শয়তান হিসেবে ট্রিট করা হবে: মাহফুজ আলম উপদেষ্টা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনাঃ
কেউ মব করলে তাদের ডেভিল হিসেবে বিবেচনা করা হবে এবং শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, সোমবার ( ১০ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্ট থেকে দেওয়া বার্তায় তিনি এই কথা জানান, মাহফুজ আলম বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে, আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব, রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না, তৌহিদী জনতা, আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন, আপনাদের আহামকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে, জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ, যোগ করেন তিনি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর